• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে? পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভারতকে যুদ্ধের হুমকি ছুঁড়ল পাকিস্তান

আশাশুনি প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন: হাসান সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক

রিপোর্টার: / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস কে হাসান ও সাধারণ সম্পাদক পদে আকাশ হোসেন নির্বাচিত হয়েছেন। মোট ৬ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।

নির্বাচনে ৬টি পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে সভাপতি পদে এস কে হাসান ২৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী এস এম আহসান হাবিব পেয়েছেন ১৫ ভোট ও জি এম আল ফারুক পেয়েছেন ৯ ভোট। সিনিয়র সহ সভাপতি পদে মোঃ আব্দুল আলিম ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ আশিকুর রহমান পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আকাশ হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সমীর রায় পেয়েছেন ২১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ইসমাইল হোসেন লিংকন ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুব্রত কুমার দাশ ১৫ ও শেখ ইয়াছির আরাফাত পেয়েছেন ১৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সোহরাব হোসেন পেয়েছেন ২২ ভোট। কোষাধ্যক্ষ পদে মোস্তাফিজুর রহমান ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইয়াছিন আরাফাত পিন্টু পেয়েছেন ২২ ভোট।

নির্বাচন পরিচালনা করেন রিটার্ণিং অফিসার উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, প্রিজাইডিং অফিসার সহকারী প্রোগ্রামার মোঃ আক্তার ফারুক বিল্লাল।

পোলিং কর্মকর্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক তুষার কান্তি রায়। নির্বাচন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সামসুল আরেফিন, ডিআই ওয়ান মনিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

জামায়াতের অভিনন্দন: আশাশুনি প্রেসক্লাব নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান ও উপজেলা আমীর আমু মুছা তারিকুজ্জামান তুষার। নেতৃবৃন্দ নির্বাচনে জয়ী প্রার্থীদেরকে আমরা অভিনন্দন জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ