• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় সভায় এসপি মনিরুল ইসলাম

রিপোর্টার: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২টায় তিনি প্রেসক্লাবে গমন করেন।

আশাশুনি মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে এসপি মনিরুল ইসলাম পিপিএম (বার) প্রেসক্লাব পরিদর্শনে যান।

পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আশাশুনির সাংবাদিকরা ঐক্যবদ্ধ। তারা জনকল্যাণে কাজ করে আসছেন। আইন শৃংখলা রক্ষায় তিনি সাংবাদিকদের আরও সচেতনতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন ডিআইও-১ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, নব নির্বাচিত সভাপতি এস কে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সদস্য আরিফুল ইসলাম, মাহবুবুল হাসনাইন টুটুল, তৌহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ