
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির বড়দলে প্যানেল চেয়ারম্যান আফজাল সানা কর্তৃক হাইকোর্টের রিপিটিশন মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা নাজমুল হক, সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক সাহানাজ বেগম ও আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বড়দল ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে এ তদন্তের কাজ সম্পন্ন করেন।
উল্লেখ্য গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা অনুপস্থিত থাকায় পরিষদের সকল ইউপি সদস্যদের মধ্যে প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত দেখা যায় এবং সেটা লিখিত আকারে প্রশাসনিক দপ্তরে দাখিল করেন সকল ইউপি সদস্যবৃন্দ।
এরই প্রেক্ষিতে ২০২৪ সালের ২৬ নভেম্বর প্রশাসক হিসেবে মোঃ আক্তার ফারুক বিল্লালকে নিয়োগ দেওয়া হয়। এতে প্যানেল চেয়ারম্যান ১, আওয়ামী লীগ নেতা মোঃ আফজাল সানা সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করে।
স্থানীয় জনগণ রিট পিটিশনের বিরুদ্ধে ভ্যাকেটের আবেদন করে। শেষে এসে হাইকোর্ট থেকে বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার নাজমুল হক বলেন, হাইকোর্টের নির্দেশে রিটপিটিশন মামলার তদন্তে যাওয়া হয়েছিল। সকল ইউপি সদস্য ও স্থানীয়দের বক্তব্য নেওয়া হয়েছে। সেটা মহামান্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।