• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ বিশ্বকাপের বিশ্বরেকর্ড আবারও দখলে নিল ব্রাজিল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা

রিপোর্টার: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

শাহিন বিশ্বাস, (পাটকেলঘাটা, সাতক্ষীরা) প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে দুর্নীতি দমন কমিশন এর ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৩ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা ঋশিল্পী সেন্টার হাইস্কুলে প্রধান শিক্ষক তাপস কুমার ঢালীর সভাপতিত্বে এ কমিটি পুনর্গঠন, পরিচিত ও কর্মপরিকল্পনা সভা হয়।

বিদ্যালয়ের মেধাবী সৎ সাহসী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী জয়ন্ত মন্ডল জয়কে সভাপতি ও ৯ম শ্রেণির চুমকি গাইনকে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি এবং এ কমিটির সদস্যদের গাইড দেওয়ার জন্য ৫ সদস্যের একটি করে পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়।

সততা সংঘ ও পরামর্শ কাউন্সিল পুনর্গঠন পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

আরো উপস্থিত ছিলেন ঋশিল্পী সেন্টার হাইস্কুলের শিক্ষা বিভাগের ম্যানেজার যোষেফ খাঁখাঁ, সহকারি শিক্ষক প্রদীপ কুমার গাইন ও পরামর্শক কাউন্সিল সদস্যরা।

সভা শেষে সততা সংঘের সদস্যদের মাঝে সচেনতা বিষয় বিভিন্ন লিফলেট ও স্টিকার সরবারহ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ