• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

রিপোর্টার: / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: গণমানুষের নেতা ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম এর সুযোগ্য পুত্র, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রীর আস্থা ও তারেক রহমান–এর নেতৃত্বে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া অনিন্দ্য ইসলাম অমিতের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার স্বীকৃতি। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের জ্বালানি খাতে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সেকেন্দার আবুজাফর বাবু, জয়দেব চক্রবতী, রোকনজ্জামান টিপু, আজমাল হোসেন জুয়েল, কামাল হোসেন, সন্তোষ ঘোষ, শিরিনিয়া সুলতানা, এসএম নাহিদ হাসান, তাপস সরকার, এসএম লিয়াকত হোসেন, খলিলুর রহমান লিথু, খলিলুর রহমান ও আছাদুজ্জামান রাজু প্রমুখ।

এছাড়া তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মীর জিল্লুর রহমান এবং তালা বাজার বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এসএম নুরুল ইসলামও অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ