• আজ- রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

আশাশুনি উপজেলা প্রেসক্লাব সদস্যদের সুন্দরবন ভ্রমণ

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব ঐহিত্যবাহী ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমন করেছেন প্রেসক্লাবের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ঈদ পরবর্তী এই আনন্দঘন পরিবেশে শুক্রবার (২৪ এপ্রিল) ভ্রমণ অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান, সেক্রেটারী আকাশ হোসেন, আনন্দ ভ্রমণ বাস্তবায়ন কমিটির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব লিংকন আসলাম, সদস্য আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম এর নেতৃত্ব ও ব্যবস্থাপনায় প্রেসক্লাবের চল্লিশাধিক সদস্যদের অংশ গ্রহনে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সামনে থেকে যাত্রা শুরু হয়ে শ্যামনগরে পৌছে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ শেষে বুড়িগোয়ালিনি থেকে ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছিতে যাওয়া হয়। সেখানে জুম্মা নামাজ ও কলাগাছিতে পৌছে সুন্দরবনের গহীনে নির্দিষ্ট অংশে ভ্রমণ করা হয়।
ভ্রমণ শেষে পুনরায় ট্রলারযোগে শ্যামনগরের আকাশ নীলায় পৌছে মনোরম পরিবেশে খানা খাওয়া হয়। খাওয়া দাওয়া শেষে পুনরায় বাসযোগে আশাশুনিতে ফিরে আসা হয়। দীর্ঘ ভ্রমণে আনন্দপূর্ণ বিভিন্ন ইভেন্ট, সমষ্টিগত কথোপকথন, জ্ঞানগর্ভ আলোচনা ও কলাগাছিতে বানরদলের সাথে নাচানাচি, খুনসুটি ঠাট্টাপনা ছিল বেশ উপভোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ