• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

সাতক্ষীরায় কৃষককে কুপিয়ে হত্যা: ভারতে আটক দুই ভাই

রিপোর্টার: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জিতেন মণ্ডল (৫৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপনের চেষ্টাকালে অভিযুক্ত দুই ভাইকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জিতেন মণ্ডলের সাথে তার চাচাতো ভাই পাঁচু মণ্ডলের দুই ছেলে তপন মণ্ডল (৩০) ও ভগেন মণ্ডলের (৩৫) জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত শুক্রবার (২১ আগস্ট) সকালে তপন ও ভগেন অতর্কিতে জিতেনের ওপর আক্রমণ চালায়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।​ঘটনার পর  নিজেদেরকে বাঁচাতে অভিযুক্ত দুই ভাই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের আটক করে বলে সীমান্তের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

​সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পর জিতেন মণ্ডলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে। ভারতে আটক দুই আসামিকে দেশে ফেরত আনতে বিজিবির মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।

​এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক জানান, আটক আসামিদের দ্রুত বাংলাদেশে হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

​এদিকে, অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ