• আজ- মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি কালিগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, আহত-২ সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন কালিগঞ্জে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আশাশুনির মাদরা-বাউশুলী গ্রামে ইলিয়াসের বাড়ীর সামনে থেকে চোরাই প্রাইভেট কার উদ্ধার কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র বাড়তি নজরদারি সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুল আকস্মিক পরিদর্শনে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক: শিক্ষার পরিবেশে সন্তুষ্ট কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ নড়াইলে জাসাস নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা

রিপোর্টার: / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নবাগত কর্মকর্তা সুমনা পারভীন (মিতা) যোগদান করেছেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এরপর বিকেলে তিনি কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রমে যুক্ত হন। জানা গেছে, এর আগে তিনি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। কালিগঞ্জে যোগদানের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

 

নবাগত সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন (মিতা) কালিগঞ্জে পৌঁছালে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

নবাগত এই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম ও ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ