• আজ- রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত যুবক: স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার জিম্মি হওয়ার আতঙ্কে এক মাস ধরে বনে যেতে পারছেন না জেলেরা: বনদস্যুদের তাণ্ডবে সুন্দরবনে বনজীবীদের প্রবেশ বন্ধের উপক্রম সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ভোমরা সীমান্তে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ কাজ করেন মুহুরির, সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে ধরা: পুলিশে সোপর্দ মব সৃষ্টি করে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা: শ্যামনগরের ওসির প্রত্যাহার দাবী স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ড সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি কালিগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, আহত-২ সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ভোমরা সীমান্তে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সারাদেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ও প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে সাতক্ষীরার ভোমরা ভোমরা স্থলবন্দর এলাকায়  এ সমাবেশের আয়োজন করা হয়।

 

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

 

তিনি বলেন, জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে কোন ফ্যাসিস্ট খুনিদের এদেশে ফিরতে দেওয়া হবে না। জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দিতে দ্বিধাবোধ করবে না বিএনপির নেতা কর্মীরা। দেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে। নতুন করে আর অশান্তি সৃষ্টি করবেন না। দেশের মানুষ আপনাদের এখন আর চাইনা।

 

এসময় বক্তব্য দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মনিরুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবু, জেলা তাঁতীদলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য প্রমূখ। এসময় সাতক্ষীরা জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ