• আজ- শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি

রিপোর্টার: / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: দেশীয় ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে নতুন পুরস্কার উদ্যোগ চালু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান অ্যাডহক কমিটি। নিউজিল্যান্ড ও চলমান পাকিস্তান সিরিজে খেলোয়াড়দের জন্য বাইক উপহার দেওয়ার পর এবার অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আরও বড় চমক এনেছে বিসিবি।

এবার সেরা পারফর্মারকে দেওয়া হবে বিলাসবহুল চেরি গাড়ি। আজ (মঙ্গলবার) মিরপুরে বিসিবি ও চেরির মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।

 

অনুষ্ঠানে বিসিবি সভাপতি তামিম জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা বাংলাদেশি ক্রিকেটার এই বিশেষ পুরস্কার পাবেন।

 

তামিম বলেন, চেরির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া বিসিবির জন্য ইতিবাচক বার্তা। গত কিছু বছরে বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলেও এখন বড় প্রতিষ্ঠানগুলো আবার ক্রিকেটে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। এর আগে সাম্প্রতিক সিরিজগুলোতেও বাইক কোম্পানিগুলো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছিল।

 

তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেটে বিশেষ অর্জনের জন্য পুরস্কার দেওয়ার ইতিহাস আগেও ছিল। দেশের প্রথম টেস্ট জয়ের সময় তার ভাই ও সাবেক টাইগার ক্রিকেটার নাফিস ইকবাল পুরস্কার পেয়েছিলেন। প্রায় দুই দশক পর আবার এমন উদ্যোগ ফিরে আসায় চেরিকে ধন্যবাদ জানান তিনি।

স্পন্সরদের আগ্রহ প্রসঙ্গে তামিম বলেন, এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আস্থার প্রতিফলন। বোর্ডের দায়িত্ব পালন করতে গিয়েই তিনি স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা বিসিবিকে সম্মান জানিয়েই যুক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ