• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

আওয়ামীলীগের মধু এখন সাতক্ষীরা বিএনপি’র সার্চ কমিটির সদস্য

রিপোর্টার: / ২৫২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: বিগত ১৫ বছর স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মিশে চলা ব্যক্তিকে ইউনিয়ন বিএনপির সার্চ কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের সময় আওয়ামীলীগের মিছিল মিটিং এমনকি শোক দিবসও পালন করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মহিদুজ্জামান মধু বর্তমানে সাতক্ষীররা তালা উপজেলার ৭নং ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। এনিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বইছে তুমুল সমালোচনা।

অবশ্য ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিদুজ্জামান মধু তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, সামনে কাউন্সিল তাই নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। এদিকে, শোক দিবস, আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা অনুষ্ঠানে আপনার ছবি আছে এমন প্রশ্নে তিনি এড়িয়ে যান।

এব্যাপারে ইসলামকাটি ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হায়দার আলী বলেন, দলের দু:সময়ে মহিদুজ্জামান মধু আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে মিলে মিশে চলতো। সে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও দু:সময়ে দলে তার কোন অবদান নেই।

ইসলামকাটি ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সম্পাদক প্রকাশ কুমার মিঠু জানান, মধু আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে সখ্যতা করে চলতো। বিগত সময়ে সে ফ্রি ষ্টাইলে চলেছে। মধু সুবিধাবাদী যখন যে দল ফ্রন্টলাইনে থাকে তখন সেই দল করে।

কৃষকদলনেতা আলতাফ হোসেন জেলা বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে বলেন, এগুলো এখনই থামানো দরকার। যারা ত্যাগী তাদের মূল্যায়ন করতে হবে। সুবিধাবাদিদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই।

তৃণমূল নেতাকর্মীদের দাবী মধু’র মত সুবিধা বাদিদের রাজনৈতিক ভাবে বয়কট করে ত্যাগী ও হামলা মামলার শিকার নেতাকর্মীদের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। মধুকে দ্রুত সার্চ কমিটি থেকে বর্হিষ্কার করার দাবীও জানিয়েছেন স্থানীয় বিএনপির রাজনৈতিক কর্মীরা।

এব্যাপারে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জানান, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ