• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডারের বিরুদ্ধে সংবাদ প্রকাশে আনসার ব্যাটালিয়নের হেডকোয়ার্টার মনিটরিং শাখার বক্তব্য

রিপোর্টার: / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলা সরুলিয়া ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো: শাহিনুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে নিউজের বিবৃতি দিয়েছেন আনসার ব্যাটালিয়নের হেডকোয়ার্টার মনিটরিং শাখা।

গত ১৮ জানুয়ারী “দৈনিক অপরাধ বার্তা” নিউজ পোর্টাল ও অনলাইন পেজে “আনসার কমান্ডার শাহিনুরের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ দূর্নীতির অভিযোগ” শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়।

আনসার ব্যাটালিয়নের হেডকোয়ার্টার মনিটরিং শাখা জানায়, নাহার বেগম ওরফে নিলুফা আক্তার নাহার সাতক্ষীরা জেলাধীন তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের অব্যাহতিপ্রাপ্ত সাবেক ইউনিয়ন দলনেত্রী ও শাহিনুর ইসলাম একই ইউনিয়নের ভাতাভুক্ত ইউনিয়ন আনসার কমান্ডার।

লিলুফা আক্তার নাহার দলনেত্রী পদ হতে অব্যাহতি দেবার পর থেকে শাহিনুর রহমানের সাথে তার মনমালিন্য চলে আসছিল। সম্মানি ভাতাভুক্ত দলনেত্রী নিয়োগ ও অব্যাহতি নীতিমালা-২০২৪ খ্রিঃ এর প্রেক্ষিতে উপজেলা হতে অন্যত্র বসবাসরত সদস্যদের প্রতিবেদন চাওয়া হয়। নিলুফা আক্তার নাহার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন দলনেত্রী হলেও নিয়োগকালীন প্রদত্ত ঠিকানার পরিবর্তে বৈবাহিক সূত্রে তিনি অত্র উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে স্থায়ীভাবে বসবাস করেন। উপজেলা হতে তথ্য চাইলে শাহিনুর ইসলাম, নিলুফা আক্তার নাহার অন্যত্র বসবাস করেন এই মর্মে একটি লিখিত জবানবন্দি দেন।

পরবর্তীতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তপূর্বক নিলুফা আক্তার নাহার নিয়োগকালীর প্রদত্ত ঠিকানার পরিবর্তে অন্যত্র বসবাস এবং জাতীয় পরিচয়পত্র, প্রশিক্ষণ সার্টিফিকেট ও শিক্ষা সনদে নিজ ও পিতার নামের অমীল থাকায় গত ২৭/০৫/২৫ খ্রিঃ তারিখে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

পরবর্তীতে নিলুফা আক্তার নাহার স্বপদে বহালের জন্য সম্মানিত মহাপরিচালক মহোদয় ও রেঞ্জ কমান্ডার খুলনা সহ বিভিন্ন জায়গায় আবেদন করে স্বপদে বহাল হতে ব্যর্থ হলে আনসার কমান্ডার শাহিনুরের প্রতি ক্ষোভ বাড়তে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ২২/১২/২৫ খ্রি: তারিখে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে অত্র ইউনিয়নের পাটকেলঘাটা বাজারের মকবুল টেইলার্সের সামনে ইউনিফর্ম পরিহিত মটরসাইকেলে থাকা অবস্থায় শাহিনুর ইসলামকে সাবেক দলনেত্রী লিলুফা আক্তার নাহার জুতা দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন।

ঘটনার প্রেক্ষিতে শাহিনুর ইসলাম গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে পাটকেলঘাটা থানায় নিলুফা আক্তার নাহারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।

পরবর্তীতে থানা থেকে নিলুফা আক্তার নাহারের থেকে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। শাহিনুর ইসলামের অভিযোগের প্রেক্ষিতে নিলুফা আক্তার নাহার পাল্টা অভিযোগ করেছে বলে অনুমেয়। তাছাড়া নিলুফা আক্তারের থেকে শাহিনুর রহমান কর্তৃক টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে কোন তথ্য প্রমান নেই বলে তিনি জানান।

এদিকে, দৈনিক অপরাধ বার্তা খোঁজ নিয়ে জানতে পারে, শাহিনুর ইসলাম গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে পাটকেলঘাটা থানায় নিলুফা আক্তার নাহারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে গত ১৮ জানুয়ারী দৈনিক অপরাধ বার্তা “অনলাইন নিউজ পের্টাল ও নিউজ পেজে” সংবাদ প্রকাশিত হয়। যেটি শুধু মাত্র অভিযোগের প্রেক্ষিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে কারো পক্ষে-বিপক্ষে সংবাদ প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ