• আজ- বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আশাশুনিতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টার: / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

সভায় সেনা বাহিনীর আশাশুনি ক্যাম্প কমান্ডার লে. নাহিদুল হক খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, পিআইও সোহাগ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সম হেদায়েতুল ইসলাম, জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মোরতাজা, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আশাশুনি সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি, সম্পাদক, উপজেরা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি-সেক্রেটারী, বিভিন্ন পূজা মন্ডপ ও ইউনিয়ন কমিটির সভাপতি-সেক্রেটারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাওঃ আবু বক্কর ছিদ্দিক, হাজী আবু দাউদ ঢালী, দীপঙ্কর সরকার, ওমর ছাকি ফেরদৌস পলাশ, প্যানেল চেয়ারম্যান শেখ আছাদুজ্জামান মুকুল, নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, উপজেলার ১০৪টি পূজা মন্ডপের জন্য ৫২ মে. টন চাউল সহায়তা পাওয়া গেছে। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, মন্দিরে গাড়ী প্রবেশের ব্যবস্থা, দর্শনীয় স্থানে সরকারি জরুরী নম্বর প্রদর্শন ব্যবস্থাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ