• আজ- শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২

আশাশুনিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতের লিফলেট বিতরণ

রিপোর্টার: / ৫৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু ও পাঁচ দফা দাবিতে আশাশুনিতে জামায়াতে ইসলামী লিফলেট বিতরণ করেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় আশাশুনি বাজারের সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
জেলা জামায়াতের আমির সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন।

প্রধান অতিথি আগামী ১২ নভেম্বর বিকাল সিড়ে ৪টায় জেলা জামায়াত আয়োজিত গণ-মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাওঃ আব্দুল গফফার, উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদ সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি মাওঃ আব্দুল হাই প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ