• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

কলারোয়ায় দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার

রিপোর্টার: / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সামির হোসেন (১৫) নামের এক দাখিল পরীক্ষার্থী ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ মে) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি আমবাগান থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

সামির হোসেন ওই গ্রামের মারুফ হোসেনের পুত্র। সে চলমান দাখিল পরীক্ষার্থী এবং সোনাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি আম বাগানে সকলের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সামির হোসেন। সকালে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ