• আজ- বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্সসহ আটক- ২ কলারোয়ায় ৬৫লাখ টাকার পাট পুড়ে ছাই পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে

কলারোয়ায় ৬৫লাখ টাকার পাট পুড়ে ছাই

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে একটি পাটের গুদামে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে গেছে।

 

সোমবার (২ নভেম্বর) গভীর রাতে গ্রামীণ ব্যাংক অফিস সংলগ্ন পাটগুদামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে এগারোটার দিকে পাশের বাসার ভাড়াটিয়ারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পাটের গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে গুদামের মালিক বিএনপি নেতা গোলাম ফারুক মধু দ্রুত ঘটনাস্থলে এসে গুদাম খুলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন পুরা গুদাম ঘরে ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে কলারোয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১১ টা ৫৫ মিনিট থেকে রাত ৩টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

 

গুদামের মালিক গোলাম ফারুক মধু দাবি করেন, আমার গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তাই এটি নিশ্চিতভাবেই একটি পরিকল্পিত নাশকতা ও অগ্নিসংযোগ। আগুনে গুদামে থাকা প্রায় ১৩ শ মণ পাট পুড়ে গেছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দ্রুত বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ