
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বেসরকারী সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের পক্ষ থেকে ল্যান্ডস্কেপের কমিউনিটি পর্যায়ে ছাগল, হাঁস-মুরগী ও সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের জে,এন,এ দাখিল মাদ্রাসা মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য বায়জিত হোসেন, অত্র মাদ্রাসার সভাপতি মাওঃ আব্দুর রহিম, সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক গাজী এখলাছুর রহমান, মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল হালিম, সহ-সুপার মাওঃ কবিরুল ইসলাম, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম, আব্দুস সবুর শেখ, হযরত পাড়, ইসহাক আলী জোয়ার্দ্দার, আলতাফ হোসেন, রাজ্জাক পাড়, শিক্ষক গোলক মন্ডল, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এমদাদ হোসেন, উত্তরণের তানিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, ফাওজুল কবীর, মোঃ আল আমিন, তাজুল ইসলাম, গোলাম হোসেন প্রমুখ। এ সময় ২৮ জনকে ৫৬ টি ছাগল, ৬জনকে ২০টি করে পাতি হাঁস, ৩জনকে ৩০টি করে দেশি মুরগী, ৩টি সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য ৫জনকে নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।