• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ বিশ্বকাপের বিশ্বরেকর্ড আবারও দখলে নিল ব্রাজিল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

রিপোর্টার: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

পাটকেলঘাটা (তালা,সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে বে-সরকারি সংস্থার এক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে তালা ফায়ার স্টেশন এলাকার একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান রানা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি ইউনিটে কর্মরত ছিলেন।

এছাড়া স্থানীয় বাসিন্দা এস এম নাহিদ হাসান জানান, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নাজমুল হাসান রানার মৃত্যু হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ