
শাহিন বিশ্বাস, (তালা, সাতক্ষীরা) পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা থানার একাধিক মাদক মামলার আসামিকে আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা এস আই শহীনের বিরুদ্ধে। এর আগেও এমন ঘটনা ঘটানোর একাধিক অভিযোগ রয়েছে বলে বলেছেন স্থানীয়রা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পরে তালা থানার এসআই শাহিন গোপন সংবাদের ভিত্তিতে কানাইদিয়া রথখোলা বাজার এলাকা থেকে একাধিক মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী নারায়ণ দাশ (৩৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি তালা উপজেলা কানাইদিয়া গ্রামের খগেন দাশের ছেলে।
স্থানীয় বাসিন্দারা আরো জানান, বিষয়টি ধামাচাপা দিতে বর্তমানে ওই পুলিশ কর্মকর্তা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।
তবে, এব্যাপারে তালা থানার এসআই শাহিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বিষয়টি হচ্ছে, সেদিন রাতে অভিযান পরিচালনা করে ওই আসামীকে আটক করার পর থানায় নিয়ে আসার সময় সে পথিমধ্যে এসে পুলিশ সদস্যকে ঝাটকা দিয়ে ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক আবার অভিযান পরিচালনা করে আসামীকে ধরতে সক্ষম হই। পরদিন আসামীকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, অভিযগের বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।