
পাটকেলঘাটা (তালা, সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা তালা উপজেলার চাঁদকাটি গ্রামে স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বেসরকারি সংস্থা উন্নয়ন পরিষদ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ১২টি ইউনিয়ন থেকে প্রায় ৩৬ জন সম্মেলনে অংশ গ্রহন করেন।
সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা অধ্যক্ষ শফিকুল ইসলাম, মোঃ আশরাফুজ্জামান, সাইফুল ইসলাম, উন্নয়ন পরিষদ এর কর্মকর্তা রবিউল ইসলাম, মাগুরা ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আমিনুর ইসলাম, বিএনপি নেতা ডা: মোঃ আব্দুল খালেক, মাওঃ কবিরুল ইসলাম, শিক্ষক আমিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।