• আজ- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন গুড় পুকুর মেলা থেকে প্রতিদিন ১৩ লাখ টাকা আদায়: নীরব প্রশাসন

তালার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল আরাফাত। কিছুক্ষণ পর তাকে বাড়ির আশপাশে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা কাশেম সরদারের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।
নিহত আরাফাত হোসেন গাবতলা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে খেলতে যায় আরাফাত। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কাশেম সরদারের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

শিশুর অকাল মৃত্যুতে গাবতলা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ