
পাটকেলঘাটা (তালা, সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রাণী সরকারকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের পক্ষ থেকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেল টায় পাটকেলঘাটা ভুমি অফিসে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এসসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত খান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি কাজী আব্দুল আলিম, প্রধান সহকারি আব্দুল হাই, উপজেলা সচিব মোঃ মিজারুল হোসেন, ইউনিয়নের ভূমি অফিসের মঞ্জুরার বেগম, মোঃ জহিরুল হোসেন, তারক চন্দ্র মন্ডল, মোঃ ইকবালজামান, গাজী হেলালউদ্দিন, মোঃ সিদ্দিকুল্লাহ, মোঃ মিজারুল রহমান, মোঃ আব্দুস রহমান, অন্নি হালদার, আর্জি মনিরুল রশিদ, অফিস সহায়ক মোঃ কবিরুল ইসলাম, মোঃ নজিব উদ্দিন, নীর ইকবাল হোসেন জুয়েল, দিবস কুমার হালদার, মোঃ আমিরুল, শাহানারা খাতুন।