• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

পাটকেলঘাটায় একই স্থানে ১৭ বছর পর আলম সাধু উল্টে ছেলের মৃত্যু

রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

শাহীন বিশ্বাস, (তালা, সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় একই স্থানে ১৭ বছর পর আলম সাধু উল্টে ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে খুলনা সাতক্ষীরা মহাসড়কের আশাননগর মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, তালার পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের ছামছুর মোড়লের ছেলে আলমগীর রড নিয়ে সাতক্ষীরায় নামিয়ে দিয়ে বাড়ী ফেরার পথে রাকিব অটো রাইস মিলের সামনে এলে একটি মোটরসাইকেল হঠাৎ তার সামনে মিলের ভিতর থেকে বের হয়। তখন আলমসাধুর চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়।

আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরদিন সোমবার নিজ গ্রামের বাড়ীতে বেলা ১১টায় তার দাফন সম্পন্ন করা হয়।

 

উল্রেখ্য, ২০০৭ সালে (১৮ বছর পুর্বে) মৃত আলমগীরের পিতা ছামছুর মোড়ল সাতক্ষীরার কোল্ডষ্টোর থেকে পা ভ্যানে আলু নিয়ে পাটকেলঘাটায় আসার পথে একই স্থানে সড়ক দুঘটনায় নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ