• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পাটকেলঘাটায় মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

রিপোর্টার: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনা সাতক্ষীরা মহাসড়কের কুমিরা চারা বটতলা নামক স্থানে ভোররাতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের হাজরা পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ মোড়লের ছেলে অহিদ মোড়ল ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে।

বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বের হয়। এরপর ভোর ৫ টার দিকে স্থানীয় লোকজন মৃত অবস্থায় তাকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দেয়। এ সময় রাস্তার পাশে তার ব্যবহৃত মোটর সাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শাহীনুর রহমান জানান, খবর পেয়ে আমরা একটি মৃতদেহ উদ্ধার করছি। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পরে জানা যাবে ঘটনাটি কি। এর আগে কিছু বলা যাবে না।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ