• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মহেন্দ্র উল্টে মা ও শিশু পুত্র নিহত

রিপোর্টার: / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা (তালা প্রতিনিধি) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় মহেন্দ্র উল্টে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। এসময় আরো ৬জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় খুলনা–সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর  এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন  (৩৮) এবং তার ছেলে মুস্তাকিম (৯) ঘটনাস্থলেেই নিহত হয়।

 

পুলিশ জানায়, নিহত শারমিনের পিতার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। পিতার বাড়ি থেকে মা ও ছেলে মাহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও পুত্রের মৃত্যু হয়।

 

ঘটনার বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ