• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

পূজা-পার্বণ নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর- ডাঃ শহিদুল আলম

রিপোর্টার: / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোয়নয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ শহিদুল আলম।

তিনি বলেন, গত ৫ আগস্টের সময় যে সব ঘটনাগুলো ঘটছে এতে আমরা মর্মাহত হয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ধরনের নির্যাতন যেন না হয়। এই পবিত্র দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সবাই আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান বা পূজা-পার্বণ যাতে নির্বিঘেœ সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, শান্তি ও নিরাপত্তার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহবায়ক তুষার কান্তি বোষ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জজকোর্টের জিপি এড. অসীম কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক ও জজকোর্টের এপিপি এড. সুনীল কুমার ঘোষ।
বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন কুমার সরকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় করেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সদস্য সচিব প্রীতিষ রায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ