• আজ- মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শাস্তির মুখে বাংলাদেশের অধিনায়ক

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের হতাশা কাটার আগেই নতুন দুঃসংবাদ পেলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের শেষ ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে লেভেল-১ অপরাধে তিরস্কার করেছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।

গত ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই ঘটনা ঘটে। বাংলাদেশের ইনিংসে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে জ্যোতি মাঠ ছাড়ার আগে রাগের বশে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন। আইসিসি এই আচরণকে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে বিবেচনা করেছে।

আইসিসির জানানো মতে, গত ২৪ মাসে এটি জ্যোতির প্রথম শৃঙ্খলাভঙ্গের ঘটনা। তিনি ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার এলোইস শেরিডান, সাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার চম্পা চাকমা এই অভিযোগ উত্থাপন করেন। সাধারণত লেভেল-১ অপরাধের ক্ষেত্রে তিরস্কারের পাশাপাশি সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং ১ থেকে ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়ার নিয়ম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ