• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরার তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা

রিপোর্টার: / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এই প্রতিপাদ্য দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় তালায় গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার তালা শাখা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ মজিবুর রহমান।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ চুন্নু মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন তালা শাখার অফিসার জাহেদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, শাহিনুর রহমান সহ আরো অনেকে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তালার শাখার অফিসার নাজমুল হক।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহক সন্তুষ্টি ও ব্যাংকের নতুন পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সভা শেষে গ্রাহকদের মতামত গ্রহণ ও বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়, যা ব্যাংকের ভবিষ্যৎ সেবার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ