• আজ- শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরায় রবীন্দ্র জয়ন্তী উৎসব সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন খুলনায় যমজ কন্যা হত্যা মামলায় মায়ের যাবজ্জীবন ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ স্থানীয় সরকার নির্বাচনে সাফল্য চায় বিএনপি গরম নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ হালাল হলেও পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন নবীজি (সা.) মাত্র একটি ওষুধে বাঁচতে পারতেন ম্যারাডোনা, মৃত্যু মামলায় সাক্ষীর বিস্ফোরক সাক্ষ্য

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে লোকালয়ে আসা হরিণ উদ্ধার: অতঃপর বনের ভিতরে অবমুক্ত

রিপোর্টার: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে লোকালয়ে আসা একটি হরিণ উদ্ধার করে বনের মধ্যে অবমুক্ত করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে দিকভ্রান্ত হয়ে হরিণটি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাংশিয়া লোকালয়ে প্রবেশ করে। পরে স্থানীয়রা হরিণটিকে নিরাপদে আটক করে বন বিভাগে খবর দেন। এরপর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিয়ে আবারো সুন্দরবনের ভিতরে অবমুক্ত করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের ভিতরে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো জানান, শীতকালে বনের ভিতরে পানির লেবেল কমে যাওয়া, খাদ্য সংকট অথবা সুন্দরবনের ভিতরে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয়।

উল্লেখ্যঃ এর আগে গত ২৫ ও ৩১ ডিসেম্বর লোকালয় থেকে আরো দুটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।##

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ