
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবে সাধারণ পরিষদের সভা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) আশাশুনি প্রেস ক্লাবে এ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি জি এম আল ফারুকের সভাপতি প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্মসাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা। আলোচনা সভা শেষে বিদায়ী সভাপতি জি এম আল ফারুক নব নির্বাচিত সভাপতি এস কে হাসানসহ নব নির্বাচিত কর্মকর্তা ও কমিটির কাছে দায়িত্ব ও ডকুমেন্ট তুলে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন।