• আজ- সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশরাফুল আলম

রিপোর্টার: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরাসহ দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। পুলিশের বড় ধরনের এই রদবদলে সাতক্ষীরার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহীর সারদার এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার আরেফিন জুয়েলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আবু সালেহ মো. আশরাফুল আলম, যিনি ইতিপূর্বে রাজশাহীর সারদায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের এই নিয়মিত রদবদলের অংশ হিসেবে দেশের মোট ১২টি জেলায় নতুন জেলা পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ