
নিজস্ব প্রতিনিধি: লবণ অনুদান হিসেবে বরাদ্ধ পেতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন সাতক্ষীরা জেলা চামড়া এসোসিয়েশন। গত ১৮ মে জেলা প্রশাসনের মাধ্যমে সাতক্ষীরা জেলা চামড়া এসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান স্বাক্ষরিত এ আবেদন করা হয়।
সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় সাতক্ষীরা জেলা চামড়া এসোসিয়েশনের সদস্যবৃন্দরা কোরবানীর পশুর চামড়া সংরক্ষণ করে থাকে। কিন্তু তারা দুঃখের সাথে জানায়, চামড়া সংরক্ষণ করতে গিয়ে আমরা বিপুল পরিমাণ লোকসানের মূখে পরতে হয়।
ফলে ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার উপক্রম হয়ে পুঁজি হারিয়ে ফেলেছে। এমতাবস্থায় সাতক্ষীরা জেলা চামড়া এসোসিয়েশনের মাঝে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণের জন্য অনুদান হিসেবে লবন বরাদ্ধ করে চামড়া সংরক্ষণ ও নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেতে এবং নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় ও বিক্রয় করতে বাণিজ্য মন্ত্রণালয়ে এ আবেদন জানিয়েছেন।