• আজ- শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা

সবার আগে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

রিপোর্টার: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো। দুই দলই আগের ম্যাচে জিতেছিল। তাই এই লড়াই ছিল গ্রুপের শীর্ষে ওঠার লড়াই। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো।

ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখেন কোরিয়ার লি কাং-ইন। মাঝমাঠে রোমোর পায়ে পা মাড়িয়ে দেওয়ায় উরুগুয়ের রেফারি তাকে কার্ড দেখান।

খেলার শুরুতে কোরিয়া দ্রুত আক্রমণে উঠছিল। তবে মেক্সিকোর অফসাইডের ফাঁদে বারবার আটকে যাচ্ছিল তারা। ম্যাচের ৭ মিনিটেই সন হিউং মিনের একটা শট গোললাইন থেকে ক্লিয়ার করে মেক্সিকো। তবে অফসাইডের কারণে সেটা গোল হিসেবে গণনা হতো না।

এরপর মেক্সিকোর হোয়াকিন কিনিয়োনেস একটা দারুণ হেডার নেন। কিন্তু কোরিয়ার গোলরক্ষক ডানপাশে ডাইভ দিয়ে সেটা ঠেকিয়ে দেন। প্রথমার্ধে গোলের সুযোগ বেশি তৈরি করেছিল কোরিয়াই। তবে তিনবার অফসাইডের কাটায় পড়ে তাদের আক্রমণ। ফলে প্রথমার্ধ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৫০ মিনিটে কোরিয়ার গোলরক্ষক কিম সিউং গিউ একটা বড় ভুল করে বসেন। মেক্সিকোর একটা উঁচু ক্রস হাতে নিয়েও মাটিতে পড়ার সময় বল ছিটকে ফেলে দেন তিনি। সামনে থাকা লুইস রোমো প্রথম ছোঁয়াতেই বলটা জালে জড়িয়ে দেন। এতে এগিয়ে যায় মেক্সিকো।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় কোরিয়া। কয়েকবার মেক্সিকোর গোলমুখে হানা দেয় তারা। তবে দুবার দেয়াল হয়ে দাঁড়ান মেক্সিকো গোলরক্ষক রাউল রানহেল। এক পর্যায়ে কোরিয়ার চো হেড করে প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিলেন। কিন্তু রানহেল উপুড় হয়েও এক হাত বাড়িয়ে বলটা গ্লাভসে জড়িয়ে নেন।

শেষ দিকেও সমতা ফেরাতে পারেনি কোরিয়া। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো এবং গ্রুপের শীর্ষে উঠে যায় তারা। চলে যায় দ্বিতীয় রাউন্ডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ