• আজ- সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল

শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় সাগর আলী (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর কাহারপাড়ার সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের সওকাত গাইনের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী হাজী আফসার উদ্দিন গাইন জানান, সোমবার সকালে সাগর আলী ইজিবাইক নিয়ে সোনার মোড় মৎস্য আড়ত থেকে আসার পথে বংশীপুর কাহারপাড়ার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ