• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

আইসিসির অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ

রিপোর্টার: / ৩০৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। আইসিসি যদি শর্ত দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে নিতে চায়, তাহলে বাংলাদেশ তা মানবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, ‘অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসিফ নজরুল আরও বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’

আসিফ নজরুল আইসিসির ভেন্যু বদলের উদাহরণ দিয়ে বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পালটেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পালটানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

এর আগে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললে তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড।

এদিকে বিবিসি জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। আইসিসি এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাশঙ্কায় ভারতে খেলবে না জানিয়ে নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য এর আগে আইসিসিকে দুবার চিঠি দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও তাতে কোনো ফল হয়নি।

আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এবং অন্যান্য ভারতীয় সংবাদমাধ্যম সোমবার জানায়, বিসিবিকে সিদ্ধান্ত জানানোর জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবির ভাষ্য, আইসিসি এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ