• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

আশাশুনিতে নবাগত এসিল্যান্ড যোগদান

রিপোর্টার: / ৪৯৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ। রবিবার বিকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

তিনি ৩৮ তম বিসিএস ক্যাডার। এর আগে তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় কর্মরত ছিলেন।

নবাগত এসিল্যান্ড ফয়সাল আহমেদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় চিকিৎসা জনিত কারণে বিদেশ থাকায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের (অতিরিক্ত) দায়িত্ব পালন করছেন।

আশাশুনিতে দীর্ঘদিন এসিল্যান্ডের পদ শূন্য থাকায় অফিসের কাজে চরম ভোগান্তিতে ছিল সাধারণ মানুষ। এসিল্যান্ড যোগদান করায় সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যোগদানের সময় এসিল্যান্ড অফিসের কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ