
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার সৈয়াদালীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। সে একই গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে। ওই শিশুর নাম তালহা। তার বয়স ১৩ মাস।
নিহত শিশুর স্বজনরা জানান, পরিবারের সদস্যরা গৃহস্থলীর কাজে ব্যস্ত ছিলেন। এসময় বারান্দা তালহা ঘুমিয়ে ছিল। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি হামাগুড়ি দিয়ে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর বারান্দায় না পেয়ে শিশুটিকে খোঁজাখজি করে। পরে পাশের পুকুর থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটিকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।