• আজ- মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সরকার রাষ্ট্রের সকল ক্ষমতার চাবি তুলে দিতে চাই জনগনের হাতে- পাটকেলঘাটায় ডিসি আফরোজা আখতার

রিপোর্টার: / ২৮৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

শাহিন বিশ্বাস, (তালা) পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে নারী সমাবেশে ডিসি আফরোজা আখতার বলেছেন, সরকার রাষ্টের সকল ক্ষমতার চাবি তুলে দিতে চাই জনগনের হাতে। যে কারণে এই গণভোটের আয়োজন। সংবিধান পাল্টাতে হলে দেশের জনগন যেটা চাইবে সেটাই হবে, অর্থাৎ সংবিধান পাল্টানোর জন্য যদি জনগণ হ্যাঁ ভোট দেয় তবে তা পাল্টানো সম্ভব।

রবিবার বিকাল ৩ টায় তালা উপজেলার পাটকেলঘাটা নিলীমা ইকো পার্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুর কবির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।

এছাড়া সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, গণভোট ও ভোটার হিসেবে নারীদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, নারীরা সচেতন ও সংগঠিত হলে সমাজ থেকে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার ও স্থানীয় পর্যায়ে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ