• আজ- বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্সসহ আটক- ২ কলারোয়ায় ৬৫লাখ টাকার পাট পুড়ে ছাই পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের বাটকেখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে লিমা (৯) ও লাবিব (১০) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাটকেখালী গ্রামের গফুর সাহেবের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো, শহরের বাটকেখালী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন লিমা (৯) এবং একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মীর লাবিব হোসেন (১০)।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে শিশু দুটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নেমে ঘাটে দুই জোড়া জুতা পড়ে থাকতে দেখতে পান। এতে তার সন্দেহ হলে তিনি পানিতে নেমে একটি শিশুকে দেখতে পান। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে ওই পুকুর থেকে পরপর দুটি শিশু নিথর দেহ উদ্ধার করেন। শিশু দুটিকে উদ্ধারের পর দ্রুত তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয় সাহা দুটি শিশুরই মৃত ঘোষণা করেন। এদিকে, একই সাথে দুটি শিশুর মৃত্যুর ঘটনায় দুই পরিবারের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এ ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দুটিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। তিনি আরো জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ