• আজ- বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্সসহ আটক- ২ কলারোয়ায় ৬৫লাখ টাকার পাট পুড়ে ছাই পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ: থানায় জিডি

রিপোর্টার: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মো. মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত বুধবার ৮ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০ টার সময় তিনি পরিবারের সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
নিখোঁজ বৃদ্ধের সন্ধান না পেয়ে তাঁর ছেলে মোঃ আব্দুল আলীম (৪৯) সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৭৪৪ ১২ জুলাই ২০২৬) সংক্রান্ত আবেদন করেছেন। জিডি ট্র্যাকিং নম্বর QFBU2D।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ ইফাজউদ্দীন বাকপ্রতিবন্ধী। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, শারীরিক গঠন মাঝারি এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল সবুজ রঙের জামা ও সাদা লুঙ্গি। নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিখোঁজ বৃদ্ধকে খুঁজে বের করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে ০১৭৬৭৪০৫৭৭৯ বা ০১৭২৯৬৬৮১৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ