• আজ- মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে লিখেছেন বিশিষ্ট সাংবাদিক মেহেদী আলী সুজয় সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে জীবন নাশের হুমকি দিলেন জামায়াত নেতা মুকুল তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর এখন জনগণের মরণ ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা: জেলা প্রশাসকের কাছে আবেদন বহু বিবাহের নায়ক কলারোয়ার আসিফ ইকবাল এবার অসামাজিক কাজে জনতার হাতে আটক: অবশেষে মুক্তি ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল রাস্তায় ঘুমানো বেইরানভান্দ এখন ইরানের নায়ক খেলা শেষে ড্রেসিংরুমে নোট রেখে গেল ইরান, কী লেখা আছে তাতে?

সাতক্ষীরার আশাশুনিতে বেওয়ারিশ লাশ উদ্ধার

রিপোর্টার: / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে প্রতাপনগরের বিভিন্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন অপরিচিত ব্যক্তিটি ঘুরে বেড়াচ্ছিল। তিনি নিজের নাম-পরিচয় জানাতে সক্ষম ছিলেন না। মঙ্গলবার বিকেলে নাকনা গ্রামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন।

পরে স্থানীয়রা তার ছবিসহ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের চেষ্টা করেন। তবে কেউই তাকে নিজেদের স্বজন হিসেবে নিশ্চিত করতে পারেননি।

ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড় দেখা দেয়।

পরে আশাশুনি থানার এসআই হাবিবের নেতৃত্বে পুলিশ লাশটি পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়।

পুলিশ জানায়, বৈধ স্বজন পাওয়া গেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত কোনো দাবিদার পাওয়া যায়নি। কোনো দাবিদার না পাওয়া গেলে পোস্টমর্টেম শেষে সরকারি কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, লাশ বহন, দাফন ও কাফনের জন্য প্রতাপনগর ইউনিয়ন জামায়াত আর্থিক সহায়তা প্রদান করেছে।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ