• আজ- বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্সসহ আটক- ২ কলারোয়ায় ৬৫লাখ টাকার পাট পুড়ে ছাই পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে

সাতক্ষীরার গদাইবিলে পানির ট্যাংকি চালু করলেন কাউন্সিলর প্রার্থী মনি

রিপোর্টার: / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক মাস ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গদাইবিল এলাকার প্রায় শতাধিক পরিবার। প্রতিদিন সুপেয় পানির জন্য চরম ভোগান্তি পোহাতে হতো নারী, শিশু ও বৃদ্ধদের। এমন পরিস্থিতির খবর পেয়ে দ্রুত উদ্যোগ নেন কাউন্সিলর পদপ্রার্থী শেখ শফিউল্লাহ মনি। তার তৎপরতায় দীর্ঘদিন বন্ধ থাকা ওয়াটার ট্যাংকি পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

স্থানীয়রা জানান, ওয়াটার ট্যাংকিটি দীর্ঘদিন অচল থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। বাধ্য হয়ে অনেককে দূরের উৎস থেকে পানি সংগ্রহ করতে হতো। বিষয়টি শেখ শফিউল্লাহ মনির নজরে আনলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তার উদ্যোগেই পুনরায় চালু হয় পানির ওয়াটার ট্যাংকি। তার এমন কাজে আমরা খুবই খুশি।

এ বিষয়ে শেখ শফিউল্লাহ মনি বলেন, মানুষের সমস্যার সমাধান করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে গদাইবিল এলাকার কাঁচা রাস্তা পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর কবির, আব্দুর সালাম, প্রীতিশ রায়, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল গফফার, বিল্লাল হোসেন, শুসংকর তপন, মো. শহিদুল ইসলাম, বজলু, জয়নাব, খায়রুল নেছা, রবেজা, সকিনা, জোহরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ