• আজ- বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের খোলপেটুয়া-কপোতাক্ষ থেকে বিএনপি-যুবদল নেতাদের বালু লুট কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্সসহ আটক- ২ কলারোয়ায় ৬৫লাখ টাকার পাট পুড়ে ছাই পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

রিপোর্টার: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন- ২০২৬ এর ৪ বছর মেয়াদী নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ১৬৯ জন ভোটারের মধ্যে ১৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

 

উক্ত ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সভাপতি পদাধিকার বলে জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ রফিক উল ইসলাম খান ও মোঃ রিয়াজুল হক, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৈয়েব হাসান সামছুজ্জামান, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এস এম ওয়াসি উদ্দীন খান (পিপুল), যুগ্ম সম্পাদক পদে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইকবাল কবির খান বাপ্পি, সদস্য পদে সকুমার দাস বাচ্চু ১১৭ ভোট, আবু অহিদ বাবলু ১১৬ ভোট, এম এম মজনু ইলাহী ১১৫ ভোট, ফারুখ হোসেন স্বপন ১১৫ ভোট, মোঃ আনিসুর রহমান ১১১ ভোট , মোঃ জাহিদ হাসান ১১০ ভোট, আবুল কাশেম বাবর আলী ৯২ ভোট, জাফরুল খান চৌধুরী সামু ৮৪ ভোট পেয়ে ভোটে নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার। ভোট গণনা শেষে ভোটের চড়ান্ত ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার প্রভাষক মোঃ আতাউর রহমান, নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এম ইদুজ্জামান ইদ্রিস। সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব ও মনোরঞ্জন মন্ডল। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষক মুকুল ও অনুপম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ