
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ল কলেজের প্রয়াত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সম্মানিত প্রভাষকবৃন্দের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা ল কলেজের আয়োজনে এম.এ গফ্ফার হলে সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ডা. মিনহাজ আহমেদ, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী, বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ মোসলেম, এড. শফিকুল ইসলাম খোকন, এড. আহসান হাসিব মুন্না, এড. শামীমা পারভীন ডেইজি, মৃত এড. অরুণ ব্যানার্জীর স্ত্রী অনন্যা ব্যানার্জি, এড. শেখ মো. ফারুক ও প্রভাষক এড. হাসনা হেনা খানের একমাত্র সন্তান ইংলিশ ল গ্রাজুয়েট বিথার রবিউল খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা ল কলেজের স্মরণসভায় মৃত্যুবরণকারীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু সাঈদ, এড. আকবর আলী, এড. মোহাম্মদ আজহারুল ইসলাম, এড. নুরুল আমিন, কলেজের প্রভাষক এড. শহীদ হাসান বাবু, এড. আ ক ম সামসুদ্দোহা খোকন, এড. জিএম আনিসুর রহমান, ল কলেজ ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন এসকে এম আবু রায়হান, দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, দেলোয়ার হোসেন, আবুল হাসান, কলেজের প্রশাসনিক কর্মকর্তা এস এম আসাদুল হক লাভলু প্রমুখ।
হারিয়ে যাওয়া শিক্ষকগণ হলেন-সাতক্ষীরা ল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আলহাজ্ব এড.এম.এ গফ্ফার, প্রতিষ্ঠাকালীন উপাধ্যক্ষ এড. শেখ সামছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এড. এস.এম হায়দার, প্রভাষক এড. সামছুল হক (১), প্রভাষক আলহাজ্ব এড. শামছুল হক (২), প্রভাষক আলহাজ্ব এড. শেখ মোস্তাক আহমেদ, প্রভাষক এড. আব্দুর রহিম, প্রভাষক এড. মুনছুর আহমেদ, প্রভাষক আলহাজ্ব এড. আবুল খায়ের, প্রভাষক এড. আব্দুস সাত্তার, প্রভাষক এড. আলাউদ্দীন মোল্যা, প্রভাষক এড. মফিজুল হক, প্রভাষক এড. অরুণ কুমার ব্যানার্জী ও প্রভাষকএডভোকেট হাসনা হেনা খান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এড. মুহা: মুনিরুউদ্দীন ও এড. শেখ তোহা কামাল উদ্দীন (হীরা)।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম।
এসময় সাতক্ষীরা ল কলেজের মুত্যুবরণকারী সম্মানিত প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সম্মানিত প্রভাষকবৃন্দের স্মরণে স্মরণ সভায় তাদের সন্তান-সন্তানাদি, আত্মীয় পরিজন, কলেজের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, সম্মানিত শিক্ষক মন্ডলী, কলেজ গভর্নিং বডির সকল সম্মানিত কর্মকর্তা, কলেজের এসোসিয়েট মেম্বরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।