• আজ- শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২

আশাশুনির চাপড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪, অন্তঃসত্ত্বার সন্তান নষ্ট

রিপোর্টার: / ২৫০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার চাপড়ায় জমির দখলচ্যুত করতে হামলায় ৪ জন আহত হয়। আহত অন্তঃসত্ত্বা জেসমিন এর সন্তান দীর্ঘ ১৫ দিন পর নষ্ট হয়ে গেছে। থানায় দাখিলকৃত এজাহার ও বাদী সূত্রে জানা গেছে, বাদী মৃত মান্দার সরদারের ছেলে রফিকুল ইসলাম দিং চাপড়া মৌজায় এসএ ২০৮ খং, ১২০১-১২২৭ দাগে ৫.৬৪ একর জমির মধ্যে অর্ধেকাংশের মালিক। উক্ত জমির ১.২০ একর জমির রফিকুল দিং অর্ধেকাংশ ৬০ শতক জমি পাউবো খাস করে নেয়। তাদের খাসকৃত জমি তারা ভোগদখল করে আসছেন। জমির রেকর্ড ফেরত পেতে রফিকুল দিং ল্যান্ড সার্ভে আদালতে ২২১/২৪ নং মামলা করেছেন। মামলা চলমান রয়েছে। এছাড়া বন্দোবস্ত পেতেও যথারীতি আবেদন করা হয়েছে। এরপরও প্রতিপক্ষ জমি জবর দখল করতে চেষ্টা করে আসছিল। এনিয়ে স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম, সাজ্জাদুল গাজী, মফিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা নেতা শাহরিয়ার জামানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ২ সেপ্টেম্বর শালিসে বসে মাপজোক করান। ১০ সেপ্টটেম্বর চুড়ান্ত ভাগ নিস্পত্তি করে মাপজোক করে শান্তিপূর্ণ সীমানা নির্দ্ধারন করে দেয়া হয়। শালিসের সিদ্ধান্ত মত রফিকুল দিং ১১ সেপ্টেম্বর নেটদিয়ে সীমানা ঘেরার সময় অভিযুক্ত হাফিজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোস্তাক আহম্মেদ, আলমগীর হোসেন, মোমেনা খাতুন ধারালো দা, লোহার রড, জিআই পাইপ, শাবল, কোদাল, কুড়াল ও বাঁশের লাঠি নিয়ে কাজে বাধা প্রদান করা সহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এলোপাতাড়ী ভাবে মারপিট করলে বাদী, বাদীর ভাই শহিদুল ইসলাম, মাতা রহিমা খাতুন, অন্ত:সত্ত্বা ভাইজি জেসমিন খাতুনকে বেদম মারপিট, রক্তাক্ত জখম, ভাইজির তলপেটে স্বজোরে লাথি মারলে গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরন হতে থাকে। শ্লীলতাহানী, স্বর্ণের চেইন, গাছগাছালি কেটে ক্ষতিসাধন করে। আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। থানায় এজাহার দাখিল করলে এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন। ১৪ সেপ্টেম্বর জেসমিনকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। ২১ সেপ্টেম্বর তাকে বাড়িতে আনা হয় এবং ২৬ সেপ্টেম্বর অন্ত:সত্ত্বা জেসমিনের সন্তান নস্ট হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ