• আজ- বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে জামায়াতের চিঠি সাতক্ষীরার কদমতলা বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সুন্দরবনে ফের দস্যুদের তাণ্ডব: মুক্তিপণ আর নির্যাতনে দিশেহারা লাখো বনজীবীরা সাতক্ষীরার ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ চাঁদাবাজদের ভয়ে ব্যবসায়ীরা খুলনা ছাড়ছেন: কেসিসি প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: বসতবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর আশাশুনিতে চায়ের দোকানীর ঘর ভাংচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে সুন্দরবনে ১০ জেলে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিবণ দাবি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতার মৃত্যু

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে বহিষ্কার: স্পিকার ও ইসিতে জামায়াতের চিঠি

রিপোর্টার: / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার এবং তাঁর সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান।
১১ নভেম্বর ‘সচেতন নাগরিক সমাজ, শ্যামনগর’-এর সংবাদ সম্মেলনে জামায়াতকে জড়িয়ে দেওয়া বিভিন্ন বক্তব্য ও অভিযোগের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতের সাংগঠনিক দায়িত্ব ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে জামায়াতের কেউ নন। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপানো যুক্তিসংগত নয়।
তিনি আরও বলেন, সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত পত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের।
গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান মামলা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়।
শ্যামনগরের মানুষের স্বার্থ উপেক্ষা করার অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন, বেড়িবাঁধ, সুপেয় পানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ এলাকার সার্বিক উন্নয়ন জামায়াতের কাছেও গুরুত্বপূর্ণ।
এ সময় সচেতন নাগরিক সমাজের গণস্বাক্ষর কর্মসূচির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশের অধিকার রয়েছে। তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সংগঠনকে হেয় করা উচিত নয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মহসিন আলম, মাওলানা আমিনুর, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, ইমাম হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দলীয় বক্তব্য ও তথ্য বস্তুনিষ্ঠভাবে প্রকাশের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ