• আজ- শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় আহত-৩

রিপোর্টার: / ৫৫৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় ইঞ্জিনভ্যান দুর্ঘটনায় ২ ঘটক ও ভ্যান চালক আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে আশাশুনি টু সাতক্ষীরা সড়কের বুধহাটা বাজারে এ ঘটনা ঘটে।

উপজেলার কচুয়া গ্রামের মৃত জবেদ আলি সরদারের ছেলে এলাকায় সুপরিচিত ঘটক হাশেম আলি (৬৫), তার সহযোগি ঘটক নওয়াপাড়া গ্রামের মৃত জোনাব আলি গাজীর ছেলে নূর ইসলাম ঘটনার সময় বুধহাটা জনসেবা ক্লিনিকের সামনে রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বুধহাটা গ্রামের আঃ মজিদের ছেলে ইঞ্জিনভ্যান চালক মোক্তার দ্রুত গতিতে ভ্যান চালিয়ে যাওয়ার সময় তাদের উপর ভ্যান তুলে দেয়। ভ্যানটি পাশের টিনের বেড়া ভেঙ্গে ঢুকে যায়। ভ্যানের ধাক্কায় ঘটক হাশেম ও নূর ইসলাম রক্তাক্ত জখম হন। তাদেরকে সাথে সাথে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় হাশেমকে সাতক্ষীরা আধুনিক হাসপাতালে রেফার করা হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ