• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

রিপোর্টার: / ২১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালার পাটকেলঘাটা এলাকায় একই পরিবারের দুই ভাইয়ের ৬ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে,যুগিপুকুর গ্রামের শহর আলী সরদারের পাঁচ পুত্রের মধ্যে বড় ছেলে আছিরদ্দীন ও সেজ ছেলে মোহাম্মদ আলী একই দিনে পৃথক অসুস্থতায় মারা যান। পরিবারের সদস্যদের তথ্য মতে, বড় ভাই আছিরদ্দীন দীর্ঘ প্রায় ২০ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

অন্যদিকে সেজ ভাই মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের দাবি, তার শরীরে টিউমার দেখা দেওয়ার পর তা জটিল আকার ধারণ করে এবং পরবর্তীতে ক্যান্সারে রূপ নেয়। চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত আছিরদ্দীনের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আর মোহাম্মদ আলীর পরিবারে পাঁচ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

একই পরিবারের দুই ভাইয়ের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ